● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৫:৫১ পিএম
কপি হয়েছে!

মাদারীপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যাবসায়ী খায়রুল (৪৫) ও  পিকআপচালক সাদ্দাম হোসেন (২২) নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় নিহত ২ জনের একজন আম ব্যাবসায়ী এবং অন্যজন পিকআপচালক। আমব্যাবসায়ী খায়রুল (৪৫) নওগা জেলার সরাইকান্দির সিরাজুল ইসলামের ছেলে এবং পিকআপচালক সাদ্দাম হোসেন (২২) একই জেলার পেরোয়ার গাওগারিয়ার রহিজউদ্দিনের ছেলে। তারা নওগাঁ থেকে একটি পিকআপ ভ্যানে আম নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

তিনি আরও বলেন, ‘এসময় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাদ্দাম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আম ব্যবসায়ী খায়রুলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।’