● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে মারামারি, বরের বাবার মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১১:৩৩ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে বিয়ে বাড়িতে বরের জুতা লুকানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বরের বাবার মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, উপজেলার ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সঙ্গে। বাড়িতে বরযাত্রী এসে খাওয়া-দাওয়া শেষে বিয়ের পর কে বা কারা বরের জুতা লুকিয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের লোকজনের কথা কাটাকাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে বরের বাবা রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে রাত ১১টা পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ।