● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

চিঠি লিখে যুবকের আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১১:৪২ এএম
কপি হয়েছে!

ফরিদপুর শহরের গোয়ালচামট হাউজিং এস্টেটের একটি বাসা থেকে সবুজ (২২) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, সবুজ ঢালি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার বানিয়া গ্রামের আব্দুল হাসেম ঢালির ছেলে।

শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে হাউজিং এলাকার বি-ব্লকের এ্যাড. আওলাদ হোসেনের বাসার দোতলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে সবার কাছে ক্ষমা চেয়ে মায়ের কাছে চলে যাবার কথা লিখে যায় সবুজ।

আত্মহত্যা করা সবুজের ভাই জসিম ঢালি জানান, বউ বাচ্চা আর ছোট ভাই কে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তারা। রাত ৮টার দিকে বাড়ির মালিকের ছেলে ফোন করে জানায় তারা বাচ্চারা বাইরেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনার বাসার দরজা ভিতর থেকে আটকানো। বাচ্চাগুলো ঘরে ঢুকতে পারছে না। তাছাড়া বাচ্চার মা পার্লারে চাকুরি করেন সেও বাসায় নেই। এমন খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে বাসায় ছুটে এসে দরজা ভেঙ্গে ছোট ভায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

সবুজের ভাবি লিজা বেগম বলেন, গত ৪ মাস হলো তার এখানে ভাড়া উঠেছে। ৩ মাস যাবৎ দেবর তাদের সাথেই থাকে। দুপুর ১ টার দিকে দুজনেই খাওয়া দাওয়া করে আমি পার্লারে কাজে চলে যাই। বিকেল ৪টা ১৬ মিনিটে আমাকে ফোনে কল করে জিজ্ঞাসা করলো রান্না করতে হবে কি না? আর আপনার আসতে দেরি হবে কিনা? এতটুকুই তার শেষ কথা।

দেড় বছর আগে তার মায়ের মৃত্যু হয়েছে। আগে সে একটা ব্যবসা করত। মাথা ব্যাথা ও অসুস্থতার জন্য সে এখন কিছুই করে না বলে জানায় তার পরিবার।

মৃত্যুর আগে লেখা চিঠিতে লিখেছে, “আমি খারাপ তাই চলে গেলাম। সবাই আমাকে মাফ করে দিবেন। আমি জানি না আমার কি হবে। ০১৬০৮……. নম্বরে আমি ওর কাছে ১ লাখ ৬০ হাজার টাকা পাই। ভাই মাফ করে দিবেন। আমি মায়ের কাছে চলে গেলাম”, এটাই ছিল তার চিঠির শেষ কথা।

ফরিদপুরের কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার বলেন, ডাইনিং রুমের ফ্যানের হুকের সাথে লাইলন রশি দিয়ে আত্মহত্যা করে সে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এসময় পাশের রুমের ওয়ার্ডড্রপের উপর রাখা নিহতের মানিব্যাগের মধ্যে একটি চিঠি পাওয়া যায়। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।