২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বন্দোবস্তকৃত জমি জবরদখল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গলাচিপায় মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই ২০২২

পটুয়াখালীর গলাচিপায় জালিয়াত চক্রের মূল হোতা ভূমিদস্যু মো. নজরুল ইসলাম কর্তৃক শতাধিক পরিবারের বন্দোবস্তকৃত জমির ভূয়া কাগজপত্র তৈরি করে অসহায় দরিদ্র পরিবারের সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় দক্ষিণ চরবিশ্বাস আমগাছিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় শত শত অসহায় হতদরিদ্র ভূক্তোভোগী কৃষক পরিবারের অংশগ্রহনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আনোয়ার হোসেন মৃধা, মন্নান মাতুব্বর, সামসুল হাওলাদার , ওয়াজেদ আকন, শাহিনুর বেগম ও রুনা বেগম।

বক্তারা বলেন, ২০০৬ সালে তাদেরকে সরকার জমি বন্দোবস্ত দেয়। সেই থেকে তারা জমি ভোগদখল করিয়া আসছে। হঠাৎ নজরুল ভূয়া কাগজপত্র তৈরি করে জমি দাবি করে ঘের করতে চায় এবং অসহায় দরিদ্র মানুষদের নামে বেশ কয়েকটি মিথ্যে মামলা দায়ের করে। তাই সরকারের কাছে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৬ জুলাই ২০২২

বন্দোবস্তকৃত জমি জবরদখল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গলাচিপায় মানববন্ধন

লিংক কপি হয়েছে!