● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক নারী মারা গেছে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৭:৫৫ পিএম
কপি হয়েছে!

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে রাহিমা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহিমা খাতুন গজারিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার স্ত্রী।

নিহতের ভাই আফাজ উদ্দিন বলেন,সকালে আমার বোন রান্নাঘরে যাওয়ার সময় আগে থেকে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. সুরুজ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলাম। বাড়ির উঠানে বিদ্যুতের একটি সঞ্চালন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। আমার স্ত্রী রান্নাঘরে যাওয়ার সময় ওই তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়। আমি কান্নাকাটির শব্দ পেয়ে বাড়িতে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

এ বিষয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন বলেন, বিদ্যুতায়িত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যম কে বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষে থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।