● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

স্মৃতি এমপি’র ছাতা পাচ্ছেন ২ হাজার কৃষক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১০:৪০ এএম
কপি হয়েছে!

সারা দেশের প্রকৃতির বৈরি আবহাওয়ার টানা রোদে পুড়ছে পুরো দেশ সহ গাইবান্ধা অঞ্চল। মাঠ-ঘাটে কাজ করতে চরম বেকায়দায় পড়ছে কৃষক-শ্রমিক ও সাধারন খেটে খাওয়া মানুষ। মাত্রাতিরিক্ত খরতাপে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। এসব মানুষদের জন্য ছাতা বিতরণ শুরু করছে বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

শনিবার (১৬ জুলাই) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ইসবপুর, শেরপুরসহ বেশ কিছু গ্রামের ৫০জন কৃষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২ হাজার কৃষক পাবেন কৃষকলীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য স্মৃতি এমপির ছবি সংবলিত এই ছাতা।

এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শহীদুল্যা হেল কবির ফারুক, সহ সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, নুরুল হক বকসি রাজা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, এমপির ব্যক্তিগত সহকারী অ্যাভোকেট আনোয়ারুল ইসলাম আজিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

অ্যাভোকেট আনোয়ারুল ইসলাম আজিম বলেন, মাত্রাতিরিক্ত খরতাপে কৃষকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রচন্ড খড়তাপের দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে কৃষকরা যাতে করে স্বস্তিতে মাঠে কাজ করতে পারেন সেই চিন্তা থেকে এমপি উম্মে কুলসুম স্মৃতি মহোদয় ছাতা বিতরণ কর্মসূচি চালু করেছেন এবং তিনি এ কর্মসূচি অব্যাহত রেখেছেন। পর্যায়ক্রমে পার্শ্ববর্তী উপজেলাতেও এ কর্মসূচির অংশ হিসেবে ছাতা বিতরন করা হবে বলে জানিয়েছেন তিনি।