● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

চিকিৎসক শহীদ তালুকদারকে মামলা থেকে অব্যাহতির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও আইনমন্ত্রীকে স্মারকলিপি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৩:৫৫ পিএম
কপি হয়েছে!

পাহাড়ের মানবিক ও জননন্দিত চিকিৎসক শহীদ তালুকদারকে দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতির দাবীতে মানববন্ধন ও আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে খাগড়াছড়ি নাগরিক সমাজ।

রবিবার সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। নাগরিক সমাজের আহবায়ক তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সনাকের সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান, প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, এডভোকেট প্রতিম রায় পাম্পু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রকৌশলী নির্মল দাশ, নারী অধিকার নেত্রী সেফালিকা ত্রিপুরা, সাংবাদিক চিংমেপ্রু মারমা, নাগরিক সমাজের সদস্য সচিব আবু দাউদ প্রমূখ।

মানববন্ধনের বক্তব্য বক্তারা বলেন, ডাক্তার শহীদ তালুকদার একজন সাদামনের মানুষ। পাহাড়ের মানবিক  ও জননন্দিত চিকিৎসক। একজন জনদরদি অসাম্প্রদায়িক চিকিৎসক। কঠিন সময়ে রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্ব নিয়ে সরকারের গুরু দায়িত্ব পালন করছেন।

অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দাবী জানান বক্তারা। অন্যথায় পাহাড়ের সাধারণ মানুষ রাস্তায় নেমে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১ হাজার লোকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলাা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে প্রদান করা হয়।

উল্লেখ্য, ডাক্তার শহীদ তালুকদার বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন।