● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কটিয়াদীতে দাফনের ১৯ মাস পর কবর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উত্তোলন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৮:৩৫ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের লাশ আদালতের নির্দেশে দাফনের ১৯ মাস পর মঙ্গলবার (১৯ জুলাই) কবর থেকে উত্তোলন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল ও মামলার আইও সিআইডি কিশোরগঞ্জ এর উপপরিদর্শক রফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে উত্তোলিত দেহাংশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ২০২০ সালের ২৩ ডিসেম্বর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারিপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রæত ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পপুলার প্রাাইভেট হাসপাতাল ও সর্বশেষ সিএমএইচ এ নেয়া হলে ২৫ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রফিকুল ইসলাম ঘটনার সময় প্রবাসে ছিলেন। তিনি দেশে ফিরে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার চাচা আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের সাথে অনেকেরই ব্যবসায়িক লেনদেন ছিল। যাদের সাথে টাকাপয়সার লেনদেন ছিল তাদের পরিকল্পনায় তার চাচা আব্দুল ওয়াহাব আইন উদ্দিনকে হত্যা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (সিআইডি) উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশেই আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ফরেনসিক টেষ্টের জন্য পাঠানো হবে। ফরেনসিক টেষ্টের রিপোর্টে আসার পরই মামলার পরবর্তী কর্যক্রম চালানো হবে।

ঘটনার রহস্য উদঘাটনের জন্য মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে জ্ঞাত ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- সিআর ২৬/২০২২, তারিখ- ০২/০২/২০২২ইং। আদালত মামলাটি তদন্ত করার জন্য সিআইডি কিশোরগঞ্জকে দায়িত্ব প্রদান করেন। অধিকতর তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের লাশ উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করা হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় শরীরের বেশ কিছু হাড় পাওয়া গেছে। সেগুলো ময়নাতদন্তেরর জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।