● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নড়াইলে মৎস্য প্রজনন কেন্দ্রে রেনু পোনা উৎপাদন বন্ধ দুই যুগেরও বেশী সময়

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৯:২৭ পিএম
কপি হয়েছে!

 

নড়াইলের মৎস্য প্রজনন কেন্দ্রটিতে রেনু পোনা উৎপাদন বন্ধ রয়েছে দুই যুগেরও বেশী সময় ধরে। জনবল সংকট, পুকুরের পানি শুকিয়ে যাওয়াসহ নানা কারণে প্রতিষ্ঠানটি উৎপাদনে যেতে পারছে না। হ্যাচারির ব্যবহৃত জিনিসপত্র অযত্ন ও অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে। স্থাপনাটি পরিণত হয়েছে বখাটেদের আড্ডা আর গবাদি পশুর চারণ ভুমিতে।
আশির দশকে নড়াইল-যশোর মহাসড়কের পাশে ৯ একর ৭৫ শতক জায়গার ওপর নির্মিত হয় নড়াইল মৎস্য প্রজনন কেন্দ্র। ১৯৯৬ সালে কেন্দ্রটিতে মা মাছ থেকে পোনা উৎপাদিত হয়। এরপরে আর পোনা উৎপাদনে যেতে পারেনি। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে এই কেন্দ্রের ৮টি পুকুর। বছরের অর্ধেক সময়ই পুকুরে পানি থাকে না।
৫ টি পদের বিপরীতে কেন্দ্রটিতে বর্তমানে মাত্র দু’জন কর্মরত আছেন। রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে প্রজনন কেন্দ্রটির পাম্প, মটর, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন জিনিসপত্র প্রতিনিয়ত চুরি হয়। বহিরাগতদের অবাধ প্রবেশের ফলে নিরাপত্তার অভাব রয়েছে।
মৎস্য চাষিরা জানান, এই খামার স্থানীয় মৎস্যজীবীদের কোনো কাজে আসছে না ।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্রিক টন। উৎপাদন হয় ২২ হাজার মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। জেলায় চিংড়িসহ মাছের খামার আছে ১৩ হাজার। এসব খামারে প্রতি বছর প্রায় ৪ কোটি মাছের পোনার চাহিদা রয়েছে।