● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লার দেবিদ্বারে মহাসড়ক অবরোধ, আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ সমাবেশ, ঝাড়ু মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৩:১৬ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে বহিস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ এবং বিশাল বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবিদ্বার উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সবকটি ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এসময় কুমিল্লা-সিলেট মহাসড়কসহ আশপাশের সব সড়ক অচল হয়ে পড়ে।

পরে নিউ মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ হঠাৎ রাজনীতিতে এসে কালো টাকার ছড়াছড়ি করে এবং বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী নিয়ে দেবিদ্বারে সংঘাত এবং সহিংস পরিবেশ সৃষ্টি করেছেন। বেপরোয়া এ উপজেলা চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীনের উপর পরিকল্পিতভাবে হামলা করে নিজেই এমপি রাজী ফখরুল কর্তৃক হামলার শিকারের নাটক সাজিয়েছেন। এখন সভাপতির উপর হামলার ঘটনাকে আড়াল করতে দেবিদ্বারের বাহিরে গিয়ে বহিরাগত লোকজন নিয়ে মহাসড়কে বেড়িকেড দিচ্ছেন। বক্তারা বলেন, সে বেয়াদব, দলের সিনিয়র কাউকে মানে না,সব সময় সংগঠন বিরোধী কাজে লিপ্ত, অবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে।
এদিকে জেলা সভাপতি রুহুল আমিনের উপর হামলা এবং এমপি রাজী মোহাম্মদ ফখরুলকে নিয়ে কটুক্তির ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা জেলার রাজনৈতিক অঙ্গন।
উল্লেখ্য: গত ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে ওই উপজেলার এমপি বনাম উপজেলা চেয়ারম্যান এর মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতি হয়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান এমপি সাথে বেয়াদবি করেছে বলে তার পক্ষ নেয়নি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম, রুহুল আমিন। এতে সভা শেষে ক্ষুব্ধ হয়ে রুহুল আমিনের উপর হামলা করেন একই দলের সাংগঠনিক সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ হামলার ভিডিও ভাইরাল হলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে ওই উপজেলা চেয়ারম্যানকে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের জোরালো দাবি ওঠে। যার ফলে উত্তর জেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা আবুল কালাম আজাদকে অবিলম্বে বহিষ্কারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের অভিযোগ রুহুল আমিনের উপর হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবুল কালাম আজাদ উল্টো নানা ধরনের নাটক তৈরি করছে।