● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্রীড়াঙ্গন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৭:৩৪ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ধামঘর ইউনিয়নের লক্ষিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপত্বি এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহন করলেও ধারাবাহিক খেলায় জয়লাভ করে ফাইনালে অংশগ্রহন করে ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাইনালে খেলার শুরুতে প্রথম অংশ নেয় থোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। পরের খেলায় অংশগ্রহন করেন নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। প্রথম ৫০মিনিটের খেলায় ০-২ গোলে জয়লাভ করে থোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল এবং পরের খেলায় ০-১ গোলে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল জয়লাভ করে। এসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরি, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, সৈয়দ সওকত আহাম্মদ, কামাল উদ্দিন খন্দকার, ভিপি জাকির, আব্দুল কাদের প্রমুখ।