● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
ক্রীড়াঙ্গন

বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে নতুন টার্গেট ৩২ ওভারে ২৪৩ রান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম
কপি হয়েছে!

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিততে বৃষ্টি আইনে ৩২ ওভারে ২৪৩ রান করতে হবে স্বাগতিক বাংলাদেশকে। ৭ উইকেট হাতে নিয়ে ১৫৩ বলে আরও ২১৬ রান করতে হবে টাইগারদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় সফরকারী পাকিস্তান।

জবাবে ৬ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টি ও বজ্রপাতে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে বন্ধ হয় খেলা।

বৃষ্টি কমে যাওয়ায়, আবার রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে খেলা। দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে ৩২ ওভারে ২৪৩ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ।

লিটন দাস ১৩ ও তাওহিদ হৃদয় শূন্য হাতে খেলতে নামবেন।

এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে সাজ ঘরে ফেরেন।