২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে দাওয়াত খাওয়া হলো না শাহনাজের, ঘাতক ট্রাকের চাপায় নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই ২০২২

পঞ্চগড়ে স্বামীর সাথে মোটরসাইকেল করে দাওয়াত খেতে যাচ্ছিলেন স্ত্রী। দাওয়াত খেতে যাওয়ার পথিমধ্যে গিয়ে ট্রাকের চাপায় শাহানাজ পারভিন (৪০) নামে ওই নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় করতোয়া পেট্রোল পাম্পের সামনের পঞ্চগড় ঠাকুরগাও মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শাহানাজ পারভীন দিনাজপুর জেলা শহরের ২নং উপশহর এলাকার সুমন আলীর স্ত্রী।

সুমন আলী পঞ্চগড়ে সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানির হিসাবরক্ষক পদে চাকুরি করতো। তারা চাকুরীর সুবাদে পঞ্চগড়ে অবস্থান করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ধাক্কামারা এলাকায় দাওয়াত অনুষ্ঠানে স্বামীর সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন শাহানাজ পারভীন। একসময় তারা করতোয়া পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে একটি ট্রাকের পাশ কেটে সামনের দিকে যাচ্ছিলো। হঠাৎ একটি অটো তাদের সামনে চলে আসলে সুমন হার্ডব্রেক করেন। এতে মোটরসাইকেল নিয়ে দুজনে পড়ে গেলে পেছনে থাকা একটি পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেলসহ শাহানাজের দুই পায়ের উপর দিয়ে চলে যায়। দ্রুত স্থানীয়দের সহযোগীতায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে। রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২২ জুলাই ২০২২

পঞ্চগড়ে দাওয়াত খাওয়া হলো না শাহনাজের, ঘাতক ট্রাকের চাপায় নিহত

লিংক কপি হয়েছে!