২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ছাত্রীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই ২০২২

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া বৈশাখী চাকমা ( ১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

২২ জুলাই (শুক্রবার) দুপুর ১২ টার সময় থেকে বাচ্চাটকে খুঁজে না পেয়ে অনেক খোঁজাখুজি করার পর বেলা সাড়ে ৩ টার সময় পানছড়ির শান্তিপুর এলাকায় পেঁয়াজু পয়েন্ট স্থানে শিশুটির মৃত দেহ উদ্ধার করেন পানছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের নেতৃবৃন্দ। নিহত বৈশাখী চাকমা সুতাকর্মা পাড়ার ত্রিদিব চাকমার মেয়ে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির অদূরে চেঙ্গী নদীতে নামতে দেখেছে অনেকে। দুপুরের পর খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় হয়। পরে জাল ফেলে নদীর গভীর খাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শোকের মাতম বইছে এলাকা জুড়ে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২২ জুলাই ২০২২

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ছাত্রীর মৃত্যু

লিংক কপি হয়েছে!