২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নাগরপুরে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসারের মতবিনিময় সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই ২০২২

‘নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এই স্লোগানকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হচ্ছে।

শনিবার (২৩ জুলাই),নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ, সাংবাদিক কেএম সুজন, আব্দুল্লাহ খিজির, জসিউর রহমান লুকন সহ অন্যান্যরা।

নাগরপুর মৎস্য দপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ,বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণী, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৩ জুলাই ২০২২

নাগরপুরে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসারের মতবিনিময় সভা

লিংক কপি হয়েছে!