২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে সাংবাদিক কে, এম, রুবেল মারা গেছেন 

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই ২০২২

ফরিদপুরে বৈশাখী টিভি ও দৈনিক  সংবাদ এর  জেলা প্রতিনিধি, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কেএম রুবেল ইন্তেকাল করেছেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া বারোটায় কেএম রুবেল ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ‌ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী এবং সৎ লোক ছিলেন।

তার নামাজে জানাজা শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে  দাফন করা হয়েছে।

এর আগে বেলা ১২:০০ টায় তাকে তার প্রিয় সংগঠন ফরিদপুর প্রেস ক্লাবের সামনে তার মৃতদেহ আনা হয়।

কে এম রুবেলের মৃত্যুতে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর পুলিশ প্রশাসন, ফরিদপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৩ জুলাই ২০২২

ফরিদপুরে সাংবাদিক কে, এম, রুবেল মারা গেছেন 

লিংক কপি হয়েছে!