● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০৭:০৫ পিএম
কপি হয়েছে!

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩জুলাই থেকে ২৯জুলাই পযর্ন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৩জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গণমাধ্যম ব‍্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, দেশের প্রাণিজ আমিষের প্রায় ৬০℅ যোগান দেয় মাছ ।

বতর্মান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জাতিসংঘের খাদ‍্য ও কৃষি সংস্থার রিপোর্টে মাছ উৎপাদনে প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে ২য়। মৎস্য চাষ সম্প্রসারণে ২৬ টি লাগসই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে। দেশীয় ছোটমাছ চাষে পলাশবাড়ী উপজেলা এগিয়ে যাচ্ছে।
এ উপজেলায় মাছের উৎপাদন ৩ হাজার ৯শ ৪৫ মে,টন এবং চাহিদা ৪হাজার ৬শ ৬৮মে, টন। আগামীতে মাঠ পর্যায়ে চাষিদের নিবিড়ভাবে পরামর্শ দিয়ে এবং উম্মুক্ত জলাশয়গুলো সুষ্ঠু ব‍্যবস্থাপনার মাধ্যমে মাছের ঘাটতি পূরণ করা হবে বলে মৎস্য কর্মকর্তা জানান ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ। উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেনসহ আরো অনেকে।