● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে সড়কে প্রাণ গেলো ২ জনের আহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৩:২৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে ও সোমবার ভোরে ৬ টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আব্দুল হাকিম (২৮) ও সাইফুল ইসলাম (৪১)। এর মধ্যে আব্দুল হাকিম বগুড়া জেলার শিবগঞ্জ থানার আড়জিপাড়া গ্রামের মোঃ সরকারের ছেলে এবং সাইফুল ইসলাম ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও জিগাতলা গ্রামের আঃ বারেকের ছেলে। তাদের মধ্যে সাইফুল ছিলেন প্রাইভেটকার চালক ও আব্দুল হাকিম ট্রাক চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর মারকাজ মসজিদের সামনে রাস্তার একপাশে একটি ট্রাক থামিয়ে ট্রাকের ভেতর নিহত আব্দুল হাকিম ঘুমাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক থেমে থাকা ট্রাককে সজরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে থেমে থাকা ট্রাকের চালক আঃ হাকিম মৃত্যুবরণ করে। এসময় ট্রাকের হেলপার শাহিন (২২) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে ভোর ৬ টার দিকে উপজেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হারুয়া বাসস্ট্যান্ডে ময়মনসিংহ গামী বিশাল পরিবহন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জ গামী একটি পাজারো প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।