২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত।

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই ২০২২

 

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার সাহারপাড় এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার বনানী পাড়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, সাহারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, নিহত গিয়াস উদ্দিন গাড়িটি চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেনীতে যাচ্ছিলেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ও শ্যালিকা।
সংবাদদাতা মনির খাঁন
তারিখ :- ২৪-০৭-২২ ইং

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৪ জুলাই ২০২২

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত।

লিংক কপি হয়েছে!