২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে ঋতিক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই ২০২২

 

ময়মনসিংহে জুয়া খেলায় বাঁধা দেয়ায় বাকৃবির অস্থায়ী বাবুর্চি ঋতিক মিয়া (২০)- হত্যায় জড়িত হত্যাকারী টিপুসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে মহানগরীর গাঙ্গিনারপাড় মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেছে তারা। এসময় ঋতিক হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসি দাবি করে বক্তব্য দেন- নিহতের বাবা মোঃ মিলন, নিহতের মা মোছাঃ শিরিনা আক্তার, বড় ভাই শিশির, দাদী মোছাঃ রোকেয়া বেগম, নানা মোঃ খোকন, খালা জোসনা আক্তার, খালা সোমা আক্তার এবং এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মোহাম্মদ আলী, আবু সাইদ, মোঃ মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য শহিদুল ইসলাম সোহেল, জেলা যুবলীগের সদস্য বিপ্লব রহমান জুয়েল, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ রুবেলসহ প্রমূখ। মানববন্ধনে বক্তারা ঋতিক হত্যায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, টিপু, আরাফাত, শান্ত, জামান, অনিক, আল-আমীন, বিপুল, আসিফ, শরীফসহ অন্যান্য আসামিরা এখনো অধরা, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। প্রসঙ্গত, গত ১১ জুলাই শহরের চকছত্রপুর এলাকায় চিহ্নিত অপরাধীদের ছুরিকাঘাতে নিহত হয় ঋতিক। জুয়া খেলায় বাধা দেয়ায় নিহত যুবকের বাবা মিলন মিয়ার সঙ্গে ঝগড়া হয় একই এলাকার টিপু (২৩) নামে এক যুবকের। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করা হয়। কিন্তু রাত আটটার দিকে জনৈক মধুর চায়ের দোকানের পিছনে ঋতিককে পিঠে ছুরিকাঘাত করে টিপু। পরে আহত রক্তাক্ত অবস্থায় ঋতিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঋতিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়লের একটি ছাত্রাবাসে অস্থায়ী পাচক হিসেবে কাজ করতেন। আর টিপু পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৪ জুলাই ২০২২

ময়মনসিংহে ঋতিক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লিংক কপি হয়েছে!