● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আশুলিয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৬:৫৪ পিএম
কপি হয়েছে!

যানজট নিরসনে সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ জুলাই) সকালে ব্যস্ততম আশুলিয়া বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন। এসময় প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়া বাজার এলাকার বিভিন্ন রাস্তা দখল করে এক শ্রেণীর লোকজন দোকানপাট বসিযে ব্যবসা করে আসছিল। যার ফলে ব্যস্ততম এই বাজারের রাস্তায় সবসময় যানজট লেগেই থাকতো। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে আশুলিয়া বাজারের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া বিভিন্ন খাল উদ্ধার ও পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, আশুলিয়া বাজারের সড়কের পাশের জমি এবং খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ভাবে কেউ রাস্তা বা খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর এবং আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।