২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই ২০২২

 

আজ বেলা ১২ টায় নগরীর বিভিন্ন স্থানে নির্মানাধীন ভবন, গ্যারেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা সনাক্তকরণে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নগরীর ভাটিকাশর আলিয়া মাদ্রাসা রোড এবং ভাটিকাশর বড় বাড়ী এলাকার নির্মাণধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, খাদ্য স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, স্টোর কিপার নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান চলমান থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৫ জুলাই ২০২২

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

লিংক কপি হয়েছে!