● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৭:২০ পিএম
কপি হয়েছে!

সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত এক নারীসহ দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) সকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লা ও আশুলিয়ার জিরাবো এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লার মামুন এর নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির নিচে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৩৫) বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন,অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে আশুলিয়ার জিরাবো বটতলা এলাকা থেকে রফিকুল ইসলাম নামের (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সকালে বটতলা এলাকার একটি পরিত্যক্ত মাঠে গলায় গামছা পেছানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব বলেন, ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত চলছে ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।