● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আশুলিয়ায় নৌকাডুবিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৭:২১ পিএম
কপি হয়েছে!

আশুলিয়ায় নৌকায় তুরাগ নদী পার হওয়ার সময় নৌকা ডুবে রোজিনা বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে সকাল ৮টার দিকে তৈয়বপুরে তুরাগ নদীতে ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রোজিনা বেগম।

নিহত রোজিনা বেগম রংপুরের বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। সে আশুলিয়ায় একটি তৈরা পোশাক কারখানায় শ্রমিক পদে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার তৈয়বপুরে তুরাগ নদী হয়ে নৌকাযোগে জিরাবো যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। নৌকাটি নদীর মাঝাখানে পৌঁছালে হঠাৎ ডুবে যায়। এ সময় সবাই সাঁতারে তীরে উঠতে পারলেও অন্তঃসত্ত্বা রোজিনা বেগম নিখোঁজ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস হোসেন বলেন, তুরাগ নদীতে নৌকাডুবির খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে। আর কেউ নিখোঁজের তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে এ ঘটনা ঘটেছে। নদীতে কোনো ঢেউ বা স্রোত ছিল না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।