● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ে অনলাইন ক্লাস নিবে জবি!

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৭:২৫ পিএম
কপি হয়েছে!

চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে অন্তত একদিন অনলাইন ক্লাস নেওয়ার কথা ভাবছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এতে বিদ্যুৎ সাশ্রয় ছাড়াও ২০-২৫ শতাংশ জ্বালানী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক খোলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী একাডেমিক কাউন্সিলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

জবি উপাচার্য বলেন, ‘যেহেতু সরকারিভাবে জ্বালানী ও বিদুৎ সাশ্রয় করতে বলা হয়েছে, আমরা চিন্তাভাবনা করছি অনলাইনে ক্লাস নেওয়ার। সামনের কাউন্সিলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি একদিনও অনলাইনে ক্লাস হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বন্ধ থাকবে তখন জ্বালানী সাশ্রয় হবে। একইসাথে বিদ্যুৎ সাশ্রয়ও হবে। একদিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন বন্ধ থাকলে ২০ থেকে ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয় হতে পারে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘যেহেতু সারা বিশ্বেই এখন সংকট চলছে। সেজায়গা থেকে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে এমন সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক। এভাবে যদি বিদুৎ ও জ্বালানী সাশ্রয় করা যায়, তাহলে এটা সঠিক সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। এমনিতেই আমরা বিভিন্ন সময়ে মেকআপ ক্লাস নিচ্ছি অনলাইনে। ব্যবহারিক ক্লাসগুলোতে একটু সমস্যা হলেও সেটা আলোচনা করে শিডিউল করে নেওয়া যাবে।’