● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৯:১৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার সরকারি এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে টুর্ণামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিকেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রামনগর রহিম ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২- ০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, বিথী আক্তার একাই দুটি গোল করেন। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শশা সরকারি প্রাথমিক বিদ্যালয়  ১-০ গোলে বাহ্মনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

টুর্নামেন্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।

এসময় আরো উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, কাইমুদ্দীন মন্ডল, খন্দকার জাকির হোসেন নিলু, সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রসাদ সরকার, রুপা ঘোষ, আইরিন খানম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।

খেলাটি পরিচালনা করেন আবু ইউনুস খান, সহকারী রেফারি এস এম ওমর আলী, ফয়সাল হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন মোঃ ইব্রাহিম খান, বেলায়েত হোসেন লিটন ও কামরুল আলম।