● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে এমপিওভুক্ত হলো বিদ্যালয় হয়না কোন ক্লাশ, নেই কোন শিক্ষার্থী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৭:৫১ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছেপড়াঝার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাশে আসেনা কোন শিক্ষার্থী, তবুও এমপিওভুক্ত হয়েছে বিদ্যালয়টি। গত ৬ জুলাই প্রকাশিত এমপিওভুক্তির তালিকায় নাম এসেছে বিদ্যালয়টির। এমন খবরে ওই বিদ্যালয়ের শিক্ষকরা আনন্দিত হলেও বিস্মিত এলাকার অনেকেই।

এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে বিদ্যালয়টি অফিস খোলা হলেও নেই কোনো ছাত্র-ছাত্রী। এই প্রতিষ্ঠানটি কিভাবে এমপিওভুক্ত হয়।

সরেজমিনে মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি খোলা থাকলেও ক্লাশে নেই কোন শিক্ষার্থী। প্রতিবেদক বিদ্যালয়ে যাওয়ার পরে তিনজন শিশু-কিশোরকে বিদ্যালয়ে ডেকে আনেন অফিস সহায়ক দাইমুল ইসলাম। পরে একটি শ্রেণি কক্ষে তাদের বসিয়ে দিয়ে একটি করে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির বই দিয়ে বসিয়ে দেওয়া হয়। এসময় তাদের কাছে ছিলোনা কোন খাতা, কলম।

বাধন নামে এক কিশোর বলেন, আমি স্কুলের পাশে খেলা করতেছি, স্যার আমাকে ডেকে এনে ক্লাশে বসতে বলল।

বিদ্যালয়ের পাশের বাড়ির জীবন নামে এক ব্যক্তি বলেন, এই স্কুলে কিছু ছাত্র/ছাত্রী আছে তারা একসাথে দুই স্কুলে ভর্তি হয়ে আছে। তারা অন্য স্কুলে ক্লাশ করে।

এসময় বিদ্যালয়ে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক ইসমাঈল হোসেন বলেন, আমরা স্কুল টিফিন দিয়েছি, সবাই বাড়িতে গেছে। তবে কখন টিফিন দিয়েছেন তার সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান মুঠোফোনে জানান, আমি বাইরে আছি, আপনারা কি পারেন লিখেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, বিষয়টি আমি তদন্ত করে দেখবো।