● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় এলসিএস সদস্যদের দু’দিনের প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের শুভসূচনা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৬:০৬ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্প-৩ এর আওতায় “হাউসহোল্ড ভিশনিং এন্ড একশন প্ল্যান” বিষয়ক প্রশিক্ষনের প্রথম ব্যাচের ১১ জন এলসিএস ও তাদের পরিবারের আরও ১১ সদস্যসহ মোট ২২ জনের মাঝে দুই দিনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বুধবার (২৭-জুলাই) সকালে উপজেলা লাইভলিহুড অফিসার মোঃ মেহেদী ফাহ্দ বিন আজাদ (সবুজ) এলজিইডি এঁর সভাপতিত্বে কলোনী বাজার শাখা ইএসডিও এর প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল ইসলাম দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা এলজিইডি’র প্রভাতী প্রকল্পের মার্কেট সুপারভিশন লাইভলিহুড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ বজলুল রহমান।

এলসিএস সদস্যদের জীবন মান উন্নয়নে হাঁস-মুরগি, কবুতর, গরু-ছাগল, শাক সবজি, ধান চাষ, আরও অন্যান্য আয় বর্ধক কাজকর্ম, সঞ্চয়, নারী-পুরুষের ক্ষমতায়ন, সংসারে স্বামী-স্ত্রী মিলে পরামর্শ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন, রিসোর্স পারসন ইএসডিও এলজিইডি প্রভাতী প্রকল্প-৩ এর প্রশিক্ষক আর্জিনা খাতুন ও সায়লা সাবরিন ভারতী। একইভাবে সর্বমোট ১১১ জন এলসিএস সদস্যদের প্রশিক্ষন আগস্ট/২০২২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে।