রেলপথমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর। কৃষক বাঁচলে দেশ বাচবে, দেশের উন্নয়ন হবে। কৃষকদের মুখে হাসি ফুটানোই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি।
তিনি আরও বলেন, কৃষকলীগ একটি অত্যন্ত সুসংগঠিত ভাবে পঞ্চগড় জেলায় তৈরি হচ্ছে। তারা কাজ করছে এবং আগামী দিনে এটা আরও শক্তিশালী হয়ে উঠবে। এই পৃষ্টপোষকতা যদি থাকে তাহলে আমার বিশ্বাস এই পঞ্চগড়ে কৃষকলীগ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠনের রুপ লাভ করবে।
তিনি বুধবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সরকারী অডিটোয়ামে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষকলীগের গুরুত্ব আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু সারা জীবন রাজনীতিতে স্বপ্ন দেখেছিলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর যে রাজনীতি সেটাই ছিলো বঙ্গবন্ধুর রাজনীতির দর্শন।
পঞ্চগড় জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট আজিজার রহমান আজুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ, সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোর সাদত সম্রাট সহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে পঞ্চগড় সরকারী অডিটোরীয়াম চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন, পায়রা উড়িয়ে পঞ্চগড় জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন মন্ত্রী।
