২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই ২০২২

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত।

বুধবার (২৭ জুলাই) সকাল ১০টায় নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানায় মাননীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সচিব শফিউদ্দিন শফি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান ইলাহী, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত দস্তিদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৭ জুলাই ২০২২

নগরকান্দায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিংক কপি হয়েছে!