২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পলাশবাড়ীতে জেলা-উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের অংশগ্রহণে মিলন মেলা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের বিশাল আয়োজনে সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে মিলন মেলা, সংক্ষিপ্ত আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে পলাশবাড়ী আদর্শ কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় এ অনুষ্ঠানে জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এছাড়া পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশের কর্মকর্তা, সদস্যগণ ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ মিলন মেলায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দলকে সুসংগঠিত রাখতে ঐকবদ্ধ থাকার অঙ্গিকার করেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

পলাশবাড়ীতে জেলা-উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের অংশগ্রহণে মিলন মেলা

লিংক কপি হয়েছে!