● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দাগনভূঞায় মাদ্রাসা ছাত্র বলৎকার, শিক্ষক গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৬:০৭ পিএম
কপি হয়েছে!

ফেনীর দাগনভূঞায় ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্র (১২) কে বলৎকারের ঘটনায় আবদুল্লাহ আল মাসুম(২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাসুম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহ পুর ইউনিয়নের খেমচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বুধবার রাত ৯ টার দিকে উপজেলার পূর্ব চন্দ্র পুর ইউনিয়নের কেরোনিয়া আলিক উল্লাহ মাষ্টার বাড়ির দরজায় অবস্থিত তালিমুল কোরআন কওমী মাদ্রাসা থেকে তাকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় রাতেই শিশুটির নানী
নয়ন মনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শিশুটি মাদ্রাসায় আবাসিক থাকে। মঙ্গলবার বার রাতে মাদ্রাসার শিক্ষক মাসুম তাকে ঘুম থেকে তুলে নিয়ে বলৎকার করে। বুধবার বিকালে শিশুটি মাদ্রাসার পাশ্ববর্তী তার নানা বাড়িতে গিয়ে নানীকে বললে নানী এলাকার লোকজনকে জানান। লোকজন মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।