২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা কেটে বীর নিবাস নির্মাণ করার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গাং তালমা গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর বাড়ির পথ (পাকা রাস্তা) কেটে একই বাড়ির বসতি অন্য মুক্তিযোদ্ধা জাফর মুন্সি (৭৫) পিতা- মোহাম্মদ আলী মুন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাস নির্মাণ কাজ শুরু করেন।

বুধবার (২৭ জুলাই) মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর পক্ষে বাতেন নামে এক ব্যক্তি নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ করেন।

অভিযোগকারীরা বাড়িতে যাতায়াতের রাস্তাটি তাদের জায়গা দাবি করেন। অভিযোগকারীরা আরও বলেন যে ১০/১২ টি পরিবার যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, এছাড়া বীর নিবাস করতে আমাদের বাধা নেই তবে তার বাড়ির সীমানা পরিমাপ করে ঘর উত্তোলন করুক।

বীর নিবাস নির্মাণকারী জাফর মুন্সি বলেন, আমার পৈতৃক সম্পত্তি বাড়ির জায়গায় বীর নিবাস করছি, তবে যে অভিযোগটি করেছেন তা ভিত্তিহীন, মনগড়া।

যাতায়াতের সুবিধা নেওয়া ভুক্তভোগীরা জানান রাস্তা বন্ধ করে বীর নিবাস নির্মাণ করায় বাড়ি থেকে বের হতে পারছিনা।

তদন্ত করে ভুক্তভোগীদের চলাচলের পথটি দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

নগরকান্দায় মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা কেটে বীর নিবাস নির্মাণ করার অভিযোগ

লিংক কপি হয়েছে!