● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
গণমাধ্যম

সাংবাদিক টিটুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৩:২৭ পিএম
কপি হয়েছে!

একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গলাচিপার স্থানীয় সাংবাদিকরা।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১ টায় গলাচিপা প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

সমাবেশ বক্তারা সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতি নিয়ে ইমরান টিটু একটি অনুসন্ধানী রিপোর্ট করায় তার বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। মামলার বাদি কথিত সাংবাদিক বাদল হোসেন ওরফে বাক্স বদল দুর্নীতির বিরুদ্ধে ওই রিপোর্ট ঠেকানোর জন্য ইমরান টিটুর অফিসে গিয়ে উৎকোচ দেয়ার চেষ্টা করেন। কিন্তু উৎকোচ না নিয়ে তিনি ওই ভিডিওসহ সংবাদ প্রকাশ করেছেন।

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মাজারের দুর্নীতি চক্রের সহযোগী বাদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও গলাচিপা একাত্তর টেলিভিশনের প্রতিনিধি সাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এসময় আরো উপস্থিত ছিলেন গলাচিপায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাল্টিমিডিয়ার সাংবাদিকবৃন্দ।