● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালট্যান্টের অভাবে সিজার অপারেশন বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৭:৩৯ পিএম
কপি হয়েছে!

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি কনসালট্যান্ট না থাকায় বন্ধ রয়েছে সিজার অপারেশন। জরুরি মুহূর্তে সিজারিয়ান অপারেশনের জন্য এলাকায় মানুষকে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক অথবা জেলা সদর হাসপাতালে। এতে বাড়ছে ভোগান্তি।

দাগনভূঞা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালট্যান্ট পদ ১২টি থাকলেও চিকিৎসক রয়েছেন মাত্র ৪ জন। তাদের মধ্যে গাইনি ও মেডিসিন কনসালট্যান্টসহ অনেকগুলো রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য।

গত জুন মাস থেকে গাইনি কনসালটেন্টের অভাবে সিজার অপারেশন বন্ধ রয়েছে। প্রতিদিন জটিল ও প্রসূতি রোগীরা ভিড় করলেও মিলছে না চিকিৎসাসেবা। অন্যত্র যেতে হচ্ছে রোগীদের।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী, চলতি বছর মে পর্যন্ত সিজার অপারেশন হয়েছে ৩৩টি, আর নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে ১৮৯টি।

গাইনি কনসালটেন্ট না থাকায় গত জুন মাস থেকে সিজারিয়ান সেকশন বন্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, গাইনি ও মেডিসিন কনসালট্যান্টসহ চতুর্থ শ্রেণির পদগুলো বেশিরভাগই শূন্য। আমাদের সাধ্যমতো চিকিৎসাসেবা প্রদানে চেষ্টা রয়েছে। ওই পদগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগির সমস্যার সমাধান হবে বলে আশা করছি। তবে নরমাল ডেলিভারির মতো চিকিৎসা, ওষুধ প্রদান, আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।