২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের পাশে মানবিক ছাত্রলীগ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই ২০২২

সারাদেশে এক যোগে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ময়মনসিংহের অদূরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত হাজারের বেশি ভর্তিচ্ছু। ভর্তিচ্ছুদের উপস্থিতির হার ছিল ৯৮ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, সামাজিক অনুষদ ও ব্যবসায় প্রসাশন ভবনের ১৩৭ কক্ষে পরীক্ষা হয়।

আগত শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহের পাশাপাশি পরীক্ষার্থীদের সাথে থাকা মোবাইল, হাতঘড়ি, পেন্সিল, ইরেজার, ব্যাগ, ওয়ালেট সহ আনুষঙ্গিক জিনিসপত্র দায়িত্বের সাথে জমা রাখা হয় নির্দিষ্ট বুথে। পরীক্ষা শেষে সুশৃঙ্খলভাবে আবার ফেরত প্রদান করে বুথে দায়িত্বরত স্বেচ্ছাসেবকবৃন্দ।

এছাড়াও নজরুল বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে মাস্ক, সুপেয় পানি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেওয়া সহ নানান মানবিক কর্মকান্ড দৃষ্টি কাড়ে।

বাংলাদেশ ছাত্রলীগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের নানা রকম সহযোগীতা করা হয়।

দিন শেষে সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্ট সবাই। সেচ্ছায় কাজ করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভর্তিচ্ছুদের অভিভাবকেরা।

 

/শুভ্র/

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ৩০ জুলাই ২০২২

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের পাশে মানবিক ছাত্রলীগ

লিংক কপি হয়েছে!