● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে  মোবাইল নিয়ে তর্কের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৪:২৪ পিএম
কপি হয়েছে!

 

ফরিদপুরে বন্ধুদের সাথে বেড়াতে এসে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু।  শনিবার ৩০ জুলাই দিবাগত রাত ১১ টার দিকে সদর উপজেলার  কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ হত্যাকান্ড ঘটে।

নিহতের নাম মোঃ আকাশ (২৫)। তার বাড়ি ময়মনসিংহ বলে পুলিশ জানায়। তবে সে সাভারের নবীনগর এলাকায় থাকতো। আর তাকে ছুরির আঘাতে হত্যায় অভিযুক্ত ফিরোজ (২৫) ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী গোয়ালন্দের খানপাড়ার সুলতান খানের ছেলে শিমুল খান (২৫) জানান, আকাশ, ফিরোজ ও তিনি পরস্পর তিনবন্ধু। তারা সাভারের নবীনগরে কাজ করে। শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও সে কাচারিরটেকে বেড়াতে আসেন। রাত ১০ টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সাথে ফিরোজের কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে আটক করা হয়েছে। নিহত আকাশের কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা মাত্র কোপের আঘাত পাওয়া গেছে বলে তিনি জানান।  নিহতের লাশ রাতে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিমুল খান বর্তমানে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।