২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জবি শিক্ষার্থী সামিয়া আহমেদ শ্রেষ্ঠ পুরস্কার অর্জনে শুভেচ্ছা বিনিময়

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই ২০২২

গত ২৭ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী প্রতিযোগিতায় স্থাপনা শিল্প ক্যাটাগরিতে চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের শিক্ষার্থী সামিয়া আহমেদ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন।

এই উপলক্ষে আজ (৩১ জুলাই) সামিয়া আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ৩১ জুলাই ২০২২

জবি শিক্ষার্থী সামিয়া আহমেদ শ্রেষ্ঠ পুরস্কার অর্জনে শুভেচ্ছা বিনিময়

লিংক কপি হয়েছে!