● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মায়ের সাথে অভিমানে আত্নহত্যা কলেজ শিক্ষার্থীর।

জাগো ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২২, ০৩:০২ পিএম
কপি হয়েছে!

 

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় মায়ের সঙ্গে কথা কাটাকাটি করে অভিমান করে নিজের রুমে দরজা বন্ধ করে বিষপান করেন আব্দুর রউফ (হৃদয়) নামের অনার্স পড়ূয়া এক শিক্ষার্থী।

বিষপানের পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়,আব্দুর রউফ ওরফে হৃদয় দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সরজমিনে গেলে হৃদয়ের বাবা আ. রাজ্জাক বলেন, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে মা রেখা আক্তার হৃদয়কে তার দুই বছরের ভাই রাফিকে নিয়ে বাইরে থেকে ঘুরা ফেরা করে আসতে বলেন। এ নিয়ে মায়ের সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়।

এরপর রাগ করে তার নিজে রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন হৃদয়। ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করেন।

বিষপানের আগে হৃদয় তার একই গ্রামের বন্ধু রানাকে (১৯) ফোনে করে বিভিন্ন বিষয়ে ক্ষমা চান। বিষয়টি রানার সন্দেহ হলে দৌড়ে এসে দেখতে পান রুমের দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে সারা রাত চিকিৎসাধীন থাকার পর (রবিবার) ভোর ৫টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহ হস্তান্তর এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।