● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় শিশু নির্যাতন বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ০৭:৫৩ পিএম
কপি হয়েছে!

“শিশুকে কোনোরকম আঘাত আর নয়, শিশুর শৈশব করি আনন্দময়” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় শিশু নির্যাতন বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪-আগস্ট) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত এপিসি প্রকল্পের আওতায় সিআর এফ আল মাহবুব মোঃ শাহরিয়ার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) পূরবী রানী রায়।

এসময় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, ইউনিসেফ বাংলাদেশ রংপুর বিভাগের শিশু সুরক্ষা কর্মকর্তা ফারজানা ফেরদৌসী।

সভাটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলহাজ্ব মাহাবুবা আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোছাঃ আয়শা সিদ্দিকা, আইজিএ প্রকল্পের প্রশিক্ষক অপর্ণা রানী সরকার, আব্দুল মজিদ, আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী এবং অবিভাবক বৃন্দ।