২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়ায় প্রেম সংঘটিত কারনে স্কুল ছাত্রীর বিষপানে আত্নহত্যা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৬ আগস্ট ২০২২

ঝালকাঠির  কাঠালিয়ার আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার (১৫) প্রেম সংগঠিত কারনে বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছোনাউটা গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের শহীদ মিনারের সামনে বিষপান করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সুরাইয়ার মৃত্যু হয়।

নিহত সুরাইয়ার চাচা হাবিব মোল্লা জানান, সুরাইয়া আক্তার আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। পার্শ্ববর্তী দক্ষিন মরিচবুনিয়া গ্রামের পান্না জমাদ্দারের ছেলে শফিক জমাদ্দার সাথে আমার ভাইজি সুরাইয়ার প্রেম ছিলো এবং বিভিন্ন সময় বিরক্ত করত। শফিক পেশায় হুন্ডা চালক ইতিপূর্বে সে একটি ধর্ষন চেষ্টা মামলায় হাজত খেটেছে। এলাকায় একাধিক নারীর সাথে প্রেম করার অভিযোগ রয়েছে শফিকের বিরুদ্ধে।

 

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৬ আগস্ট ২০২২

ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়ায় প্রেম সংঘটিত কারনে স্কুল ছাত্রীর বিষপানে আত্নহত্যা

লিংক কপি হয়েছে!