২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গাইবান্ধায় জাসদনেতা রুস্তম আলী খন্দকারের ৪৬ তম হত্যা দিবসে আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৬ আগস্ট ২০২২

জাতীয়  সমাজতান্ত্রিক দল( জাসদ) নেতা মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের কোম্পানি কমান্ডার কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা তথা মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতান্ত্রিক সমাজ ব্যাবস্থার কায়েমের সংগ্রামের লড়াকু সৈনিক বীরমুক্তিযোদ্ধা গাইবান্ধার সাঘাটার কৃতি সন্তান রোস্তম আলী খন্দকারের ৪৬ তম হত্যা দিবস পালিত হয়েছে।

আজ ৬ আগস্ট শনিবার রোস্তম আলী খন্দকারের ৪৬ তম হত্যা দিবস উপলক্ষে রোস্তম স্মৃতি সংসদের আয়োজনে গাইবান্ধা জেলা জাসদ কার্যালয়ে সংসদের সভাপতি কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন উর রশিদ রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, শ্রমিক জোটের সাধারন সম্পাদক নুর মোঃ বাবু, জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ মোজাহিদ হোসেন খান, নারী বিষয়ক সম্পাদক দিল রুবা আলিয়া লিমা, এ্যাড. শাহ জামিল, যুব জোটের সভাপতি সুজন প্রসাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রোকন উদ দৌলা রোকন, সাধারন সম্পাদক ফিরোজ কবির রানা, সাংগঠনিক সম্পাদক বাবলা মিয়াসহ অন্যান্যরা৷

উল্লেখ্য,জাসদ নেতা গাইবান্ধার সাঘাটার কৃতি সন্তান রোস্তম আলী খন্দকার কে ১৯৭৬ সালের ৬ আগষ্ট তৎকালীন সেনা শাসক জিয়াউর রহমানের লেলিয়ে দেওয়া ৬ষ্ঠ আর্মড ব্যাটেলিয়ন কতৃক গাইবান্ধার আনছার ক্লাবে রাতভর নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৬ আগস্ট ২০২২

গাইবান্ধায় জাসদনেতা রুস্তম আলী খন্দকারের ৪৬ তম হত্যা দিবসে আলোচনা সভা

লিংক কপি হয়েছে!