● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

অস্বচ্ছল নারীরা সেলাই মেশিন ব্যবহার করে স্বাবলম্বী হবে মসিক মেয়র

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ০৭:০৪ পিএম
কপি হয়েছে!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

আজ বিকেল সাড়ে ৪ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে ময়নসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সেলাই মেশিনসমূহ প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার নেতৃত্বে সকল ক্ষেত্রে আজ নারীরা ভালো করছে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ দেশব্যাপী অসংখ্য অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এ উপহার তখন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যখন এ সেলাই মেশিনগুলো ব্যবহার করে সবাই স্বাবলম্বী হয়ে উঠবে।

মেয়র আরও জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও ৭০ টি সেলাই মেশিন অস্বচ্ছল নারীদের প্রদান করা হবে। এছাড়া, মা ও শিশুদের সেবায় একটি নগর মাতৃসদন স্থাপন করা হয়েছে। এছাড়া, ব্রাহ্মপল্লীতে এবং গোয়াইলকান্দীতে নগর মাতৃসদন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম , সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, জসিদা খাতুন কৌহিনুরসহ নারী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।