● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় বঙ্গমাতার ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ০৯:৫৫ পিএম
কপি হয়েছে!

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১ টায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া।

সভায় কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবিদ হাসান রুবেল, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার দত্ত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আবু হেনা শোয়েব। শিক্ষার্থীদের মধ্যে থেকে বঙ্গবন্ধু ও তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জীবনদর্শন এর উপর বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সৃজা হালদার ও মুনতাহা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ অভিভাবকগণ প্রমুখ।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক আঃ আউয়াল। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।