২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকীতে গলাচিপায় সেলাই মেশিন ও নগদ টাকা প্রদান।

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৮ আগস্ট ২০২২

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু,গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি)এমআর শওকত আনোয়ার ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো.শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু.মজিবর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী আবদুল মমিন,বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু ঢালী,গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হাসান মিল্টন প্রমুখ।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষিত নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের মূল্য ৮ হাজার টাকা।এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫জন অস্বচ্ছল নারীকে বিকাশের মাধ্যমে দু’হাজার টাকা করে প্রদান করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৮ আগস্ট ২০২২

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকীতে গলাচিপায় সেলাই মেশিন ও নগদ টাকা প্রদান।

লিংক কপি হয়েছে!