● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত ৯৩তম’র ব্যানারে

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১১:১৬ পিএম
কপি হয়েছে!

সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮ আগস্ট ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তবে পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রশাসন ব্যানারে ৯৩ তম লিখে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের এমন কর্মকান্ডে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন সুধীজনরা। সংশ্লিষ্ট কলেজ প্রিন্সিপাল শাহজাহান মিয়া দাবি করছেন বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী হবে।

সোমবার (৮ আগস্ট) সকালে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রশাসন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত আয়োজন করে। এ অনুষ্ঠানের ব্যানারে দেখা যায় “৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী” লেখা হয়েছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ আগস্ট ১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সেই অনুযায়ী তার বয়স ৯২ বছর ২২ দিন। তাই ব্যানারে ৯৩ তম জন্মবার্ষিকী লেখায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সভায় কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবিদ হাসান রুবেল, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার দত্ত।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সন্তোষ কুমার দে বলেন, তারা কি পত্র পত্রিকা পড়েননা, একটি কলেজের অধ্যক্ষ অথচ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীর ব্যানারে ৯৩ লিখে পালন করছেন, এটা ঠিক নয়। সঠিক জন্মদিন পালন করা উচিত।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, ব্যানারে ভুল লেখা ছিল তাদের কাজটা ভালো হয়নাই। আমার বক্তব্যে আমি ৯২তম বলেছি ৯৩তম বলি নাই।

গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া বলেন, আমি তো জানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী। আ.লীগ অফিস থেকে সমিত্র ব্যানার লিখে পাঠাইছে।