২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জে খামারীদের মাঝে উন্নত মানের উপকরণ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৮ আগস্ট ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এগ্রিকালচার ইনোভেশান ফান্ড (এআইএফ-৩) মাধ্যমে দু’উদ্যোক্তা খামারীর মাঝে উন্নত মানের খামার উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি প্রকল্প ফেজ-২) এর আওতায় ওই উপকরণ সামগ্রী উদ্যোক্তা খামারীদের হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া।

এসময় খামারী সিরাজপুর ইউনিয়নের উদ্যোক্তা খামারী ফিরোজ আলমকে ১টি পিকআপ, ক্রাশার মেশিন, ঘাস কাটার মেশিন ও চরফকিরা ইউনিয়নের উদ্যোক্তা খামারী কোম্পানীগঞ্জ এগ্রো এর প্রফেসর ইউসুফকে ফ্রিজার ভ্যান, দুধ প্যাকিং মেশিন, ডীপ ফ্রিজ, ওয়েট স্কেটস, ক্রীম সেপারেটর, মিল্ক হেমোজিনিজার হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ তাসলীমা ফেরদৌসী, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রাসারণ অফিসার ডাঃ মো. আজিজুল হাকিম, মাঠ সহকারি মো. নুরুল আমিন প্রমূখ।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলীমা ফেরদৌসী বলেন, এগ্রিকালচার ইনোভেশান ফান্ড (এআইএফ-৩) উপ-প্রকল্পের মাধ্যমে যেকোনো উদ্যোক্তা ৫০শতাংশ শেয়ার এবং বাকি ৫০শতাংশ সরকার থেকে নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে যেকোনো উদ্যোক্তা সর্বোচ্চ ৫লক্ষ ৮১হাজার টাকা সহায়তা নিতে পারবেন।

এদিকে উক্ত খামারীরা উপকরণ পেয়ে সরকারের প্রদত্ত উপকরণ সঠিক ভাবে বিতরণ করে খামারীদের পাশে থেকে সর্ব সময় সেবক হিসাবে পরামর্শ দেয়া ও সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃপক্ষকে সাধুবাদ জানান।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৮ আগস্ট ২০২২

কোম্পানীগঞ্জে খামারীদের মাঝে উন্নত মানের উপকরণ বিতরণ

লিংক কপি হয়েছে!