খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ৮ আগস্ট ২০২২ সকাল ৮ টায়, মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশর প্রেরণা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিনম্র শ্রদ্ধা, দোয়া বিশেষ প্রার্থনা করা হয়, ৯ঃ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন -সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, বক্তব্য রাখেন -জেলা আওয়ামীলীগের সহসভাপতি রনবিক্রম ত্রিপুরা, মনির হোসেন খাঁন,সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম জব্বার,দপ্তর সম্পাদক চন্দন দে,মহিলা সম্পাদক শতরুপা চাকমা,ধর্ম-সম্পাদক নুরহোসেন,বন ও পরিবেশ সম্পাদক শওকত উল ইসলাম, সদস্য নুরুলা হিরো, সামিম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন। এর পর খাগড়াছড়ি জেলা যুবমহিলালীগের নেতৃত্বে এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়, উপস্থিত ছিলেন-যুবমহিলা লীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, সাবেক ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।
