● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাছ উৎপাদনে দেশে দ্বিতীয় স্থানে কুমিল্লা

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২২, ০৭:৩৪ পিএম
কপি হয়েছে!

দেশের মধ্যে মাছ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় মাছ উৎপাদন হয়েছে ২ লাখ ৯৩ হাজার টন। যা চাহিদার তুলনায় ১ লাখ ৪৭ হাজার টন বেশি। বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও পাঠানো হচ্ছে মাছ।

কুমিল্লা জেলার ৫৬ লাখ বাসিন্দার মাছের চাহিদা পূরণ হচ্ছে স্থানীয়ভাবেই। অন্য জেলাতেও মাছ সরবরাহ করছেন মৎস্য চাষিরা। মাছ চাষে এগিয়ে রয়েছেন জেলার তরুণরা।

মৎস্য বীজ উৎপাদন খামারের তরুণদের প্রশিক্ষণ নিয়ে এই পেশাতে আসলে ভালো করার সুযোগ আছে। তবে মাছের খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত খামারিরা। সরকারের তদারকি বাড়ানোর দাবি তাদের।
জেলায় ৫১ হাজার ৬১৯ হেক্টর জলাভূমি ও ৮৪ হাজার ৪২৮টি পুকুরে মাছ চাষে যুক্ত আছে সাড়ে ২৫ হাজার শ্রমশক্তি। আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতেও অবদান রাখছেন তারা। কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলছেন, মাছের চাষ বাড়াতে খামারিদের পাশে আছেন তারা। প্রয়োজন অনুসারে খামারিদের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাতটি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ও ৫৭টি বেসরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে গত অর্থবছরে পাঁচ লাখ কেজি রেনু এবং বিভিন্ন নার্সারি থেকে আড়াই হাজার লাখ পোনা উৎপাদন করা হয়েছে।