২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে সার, তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

জ্বালানী তেল ও সারের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ,পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের লিচু তলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্কের সামনে এসে শেষ হয়। চৌরঙ্গী মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাও: আব্দুল হাই ,সাধারণ সম্পাদক ক্বারী মো: আব্দুল্লাহসহ জেলা শাখার নেতা-কর্মীরা।
বক্তারা অবিলম্বে সার ও তেলের মূল্য কমানোর অনুরোধ করেন। কৃষকদের মাঝে পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়

একেএম বজলুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি
০১৭১৭৪৮২৫৯৮
৯/৮/২০২২

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

পঞ্চগড়ে সার, তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লিংক কপি হয়েছে!